news

তারাবি নামাজের সময় নিজ সন্তানকে কুপিয়ে হত্যার পর পালালেন মা

নরসিংদীর রায়পুরায় তারাবি নামাজ চলাকালে নিজ পুত্র সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মা শিরিন বেগমের বিরুদ্ধে। শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আনাস মিয়া (৩)। সে ওই এলাকার সৌদি প্রবাসী ডালিম মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু বক্কর।

স্থানীয় সূত্র জানায়, পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিন বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। এরপর শিরিন তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

শনিবার রাতে নিজ ঘরে আনাসকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান শিরিন বেগম। এ সময় পাশের কক্ষে তারাবি নামাজ আদায় করছিলেন শিশুটির দাদি। চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান।

শিশুটির দাদি জানাতে পারেননি, কেন শিরিন নিজ সন্তানকে হত্যা করলেন।

ঘটনার পর থেকে পুত্রবধূ পলাতক রয়েছেন বলে জানান তিনি।

রায়পুরা থানার পরিদর্শক প্রবীর কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।