সি আর আবরারসহ নতুন উপদেষ্টা পরিষদে যারা থাকতে পারেন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. সি আর আবরার।

মঙ্গলবার (৪ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, আগামীকাল একজন নতুন উপদেষ্টা শপথ নেবেন, প্রফেসর সি আর আবরার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। বাংলাদেশে তার প্রচুর লেখালেখি আছে; অনেক বিষয়ে তার একটিভিজম আছে। আমরা আশা করছি তিনি শিক্ষা মন্ত্রণালয় দেখবেন। কাল বেলা ১১টায় শপথ।

বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কয়েক দফায় নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারে উপদেষ্টার সংখ্যা এখন ২১।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।