বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো: শবনম ফারিয়া

একটা সময় কাউকে কেয়ার করতেন না শবনম ফারিয়া। তবে সময়ের বহমান ধারায় অনেক কিছুই বদলে গেছে বলে জানালেন দেবীখ্যাত অভিনেত্রী।

নিজের ফেসবুকে হ্যান্ডেলে ফারিয়া লিখেছেন, ‘একটা সময় ছিল, আমি কাউকে কেয়ার করতাম না, কে কী বলল আমাকে নিয়ে, কে কী ভাবল তাতে কিছুই আসত যেত না আমার।’

তিনি বলেন, ‘এইটা কিন্তু খুব বেশি দিন আগেরও কথা না। যা মাথায় আসত লিখে ফেলতাম। বলে ফেলতাম! আসলে তখন ভেতরে আমি অনেক হালকা ফিল করতাম। বুকের ভেতর পাথর নিয়ে ঘুরে বেড়ানোর অনুভূতি ছিল না। সম্ভবত বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো।’

এখন মনে করেন, ‘চাইলেও আর চিৎকার করতে না পারাও মনে হয় ভালো। বুক ফেটে চিৎকার করতে চাইলেও মুখ দিয়ে কোনো আওয়াজ বের না হওয়াও সম্ভবত ভালো। ’

ফারিয়া বলেন, ‘অনেক কিছুর বিচার চাইতে চেয়েও আকাশের দিকে তাকিয়ে উপরওয়ালার কাছে, revenge of nature এর আকুতি করাও হয়তো ভালো।’

জানা গেছে, এই মুহূর্তে পারিবারিক সফরে ভারতে রয়েছেন শবনম ফারিয়া।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।