আসিফ আকবরের ছেলের বিয়ে সম্পন্ন

বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের ছেলে শাফকাত আসিফ রণ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কনে ইসমত শেহরীন ঈশিতা।

সোমবার (০৩ অক্টোবর) রাতে রাজধানী অফিসার ক্লাবে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০২ অক্টোবর) আয়োজন করা হয়েছিল রণ-ঈশিতার মেহেদি সন্ধ্যা। সেখানে দুই পরিবারের লোকজন ছাড়াও শোবিজের অনেক তারকা হাজির হয়েছিলেন।

এর আগে গেল ২৪ সেপ্টেম্বর রণ-ঈশিতার বাগদান সম্পন্ন হয়। ছেলের বাগদানের খবর জানিয়ে গায়ক নিজেই তার ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। সে সময় আসিফ জানিয়েছিলেন অক্টোবরেই বিয়ে।

নিজের ছেলে রণ ও পুত্রবধূ শেহরীন সম্পর্কে আসিফ বলেন, ‘জীবন সংগ্রামে বহু বন্ধুর পথ পেরিয়ে এসে আজ নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। দুজনই পড়াশোনার পাশাপাশি জব করছে। ঈশিতার ছোট্টবেলা থেকেই তাকে চিনি, লক্ষ্মী মেয়েটাকে মনে মনে পুত্রবধূ হিসেবে চেয়েছি। মহান আল্লাহ সহায় হয়েছেন, আমার ইচ্ছাপূরণ হয়েছে। ’


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।