এবার রায়হান রাফির সিনেমায় দেখা যাবে শাকিব খানকে। নাম না ঠিক হওয়া সিনেমার বিষয়টি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে রায়হান রাফি নিজেই নিশ্চিত করেছেন।
এদিন পরাণখ্যাত এ নির্মাতা ফেসবুকে জানালেন, শাকিব খানের সঙ্গে পরিচালক রায়হান রাফির কোলাবোরেশন আসছে খুব শিগগিরই।
রাফি বলছেন, ‘দামাল-এর পর আমার সবচেয়ে বড় ভেঞ্চার নির্মিত হতে যাচ্ছে এসকে ফিল্মসের সাথে। আমার এই সিনেমার প্রযোজক হিসেবে আছেনও টপি খান ও মনিরুজ্জামান। ’
রাফি
ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হচ্ছে জানিয়ের রাফি বলেন, ‘আমার প্রথম সিনেমা মুক্তির পর থেকেই শাকিব খান ভক্তদের এবং আমার ভক্তদের— সবারই অনুরোধ ছিল, আমি যেন শাকিব ভাইয়াকে নিয়ে সিনেমা বানাই। আমার নিজেরও অনেক ইচ্ছে ছিল। কিন্তু এমন কোন গল্পে আমরা পৌঁছাতে পারছিলাম না, যে গল্পে আমাদের দুজনেরই বিশ্বাস ছিল। অবশেষে আমার এবং আমাদের সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। ’
সিনেমায় শাকিবের নায়িকা কে? বিষয়টিকে চমক হিসেবেই রেখেছেন নির্মাতা। বলছেন, ‘শাকিব ভাই সাথে আমার প্রথম এই প্রোজেক্ট ইনশাআল্লাহ আপনাদের জন্য ধামাকা কিছুই হবে। ’
পরাণ সিনেমা মুক্তির পরেই রাফির বৃহস্পতি তুঙ্গে। এরপর মুক্তির অপেক্ষায় রয়েছে দামাল সিনেমাটি। যা দর্শকদের চোখে ভিন্নভাবে ধরা দেবে বলে মনে করছেন নির্মাতা।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
