Karina

পাকিস্তানে ঝড় তুলল কারিনার ভিডিও

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর নেচে এলেন পাকিস্তানের করাচি থেকে! এমন খবরে অনেকে হতবাক হলেও আসলে এআই কারসাজির মাধ্যমে ঘটানো হয়েছে এই অদ্ভুত ঘটনা।

করাচির একটি নাইট পার্টির মঞ্চের ডিসপ্লেতে হঠাতই উদয় হন সেই এআই জেনারেটেড কারিনা কাপুর। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সেখানে ডিজে গানের সঙ্গে নাচছেন পার্টিতে থাকা সকলে। এমন সময় ডিসপ্লেতে ভেসে ওঠে কারিনা কাপুরের অ্যানিমেটেড একটি ভিডিও। তাতে দেখা যায়, সেখানে নানা অঙ্গ-ভঙ্গিতে নাচের মাধ্যমে দেখানো হচ্ছে কারিনার সেই অ্যানিমেশন। আর কারিনার সেই নাচের সঙ্গে হই-হুল্লোড়ে নেচে ওঠে সকলে।

সেই পার্র্টির ভিডিওটি ভাইরাল হতেই পাকিস্তানের দিকে সমালোচনার তীর ছোঁড়ে ভারতীয়রা। তাদের দাবি, করাচির সেই নাইট পার্টিতে ভারতীয় কন্যা তথা কারিনাকে অপমান করা হয়েছে; কারণ, সেই নাচটি ছিল যথেষ্ট কুৎসিত।

আবার কারও কারও দাবি, কৃত্তিম বুদ্ধিমত্তার কী হত-কুৎসিত প্রয়োগ! কারিনা এর চেয়ে দশগুণ সুন্দরী দেখতে, কিন্তু এআই তা আরও বীভৎস করে তুলেছে।

সেই ভিডিওর শুরুতেই স্ক্রিনে একটি লাইন ভেসে ওঠে। যেখানে লেখা- ‘তুমি পাকিস্তানের করাচির রেভ পার্টিতে রয়েছো এবং কারিনা কাপুর তোমার সামনে নাচছেন।’

ভারতীয় কন্যার অপমানে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে সেদেশের নেটিজেনদের মনে। অতঃপর প্রতিবেশী দেশের ওই ডিজেকে কটাক্ষ করতে ছাড়েননি কেউ।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।