কলার সাথে ২ টি ডিম দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের রেসিপি, একবার খেলে স্বাদ ভুলবেন না

সকাল হোক বা সন্ধ্যে প্রতিদিন নিত্য নতুন জলখাবারে কি হবে সেই নিয়ে হিমশিম খেতে হয় মায়েদের। আজ তাই কলা ও ডিম দিয়ে অসাধারণ স্বাদের একটি জলখাবার বলবো। যা খেতে অসাধারণ। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন-

উপকরণ:

১.ডিম
২.কলা
৩.নুন
৪.চিনি
৫.বেকিং পাউডার
৬.সাদা তেল

প্রনালী:

প্রথমেই একটি মিক্সিং বোলে ২ টি কলা, ২ টি ডিম, ১/২ কাপ চিনি, সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যাতে কোন লামস না থাকে।

তারপর ১ কাপ ময়দা দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর এরমধ্যে ১/২ চা চামচ বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিতে হবে।

তারপর কড়াইতে সাদা তেল গরম করে অল্প অল্প ব্যাটার নিয়ে তেলে ছেড়ে দিতে হবে। এরপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর তাহলেই তৈরি দূর্দান্ত স্বাদের জলখাবার।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।