বিদেশি অভিনেত্রীর সঙ্গে সৃজিতের ভিডিও ভাইরাল

কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য জীবনের টানাপোড়েনের গুঞ্জন আরও আগে থেকেই শোবিজের চর্চিত টপিক। এবার এই গুঞ্জন উসকে দিল একটি ভিডিও।

সম্প্রতি সৃজিত ও অভিনেত্রী আলেকজান্দ্রা টেলর-এর ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সৃজিতের নতুন সিনেমা ‘কিলবিল সোসাইটি’র প্রিমিয়ারে এই ভিডিও প্রকাশ্যে আসে।

তবে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে সৃজিত বলেন, “আলেকজান্দ্রা আমার ঘনিষ্ঠ বন্ধু। ও অনেক পড়ালেখা করা, অসম্ভব জ্ঞানী একজন মানুষ। আমাদের দুজনেরই সাপ খুব পছন্দ—এই বিষয়টা থেকেই ভালো বন্ধুত্ব হয়েছে। প্রেম নয়।”

এছাড়া নতুন কোনও সিনেমায় আলেকজান্দ্রাকে নিচ্ছেন কিনা—এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, “হ্যাঁ, আমাদের মধ্যে কিছু আলোচনা হচ্ছে ঠিকই, তবে ওর জন্য নির্দিষ্ট কোনও চরিত্র এখনও ভাবিনি।”

জানা গেছে, আলেকজান্দ্রা একজন ব্রিটিশ মডেল ও অভিনেত্রী। তিনি মিস আয়ারল্যান্ডও। কলকাতায় তার অভিষেক হয় ‘ওগো বিদেশিনী’ সিনেমার মাধ্যমে।

উল্লেখ্য, এর আগেও সৃজিতের নাম একাধিক তারকার সঙ্গে জড়িয়েছে—বাংলাদেশের জয়া আহসান থেকে শুরু করে পশ্চিমবঙ্গের ঋতাভারী চক্রবর্তী পর্যন্ত। তবে শেষমেশ ২০১৯ সালে মিথিলাকে বিয়ে করেন তিনি।

ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন মিথিলা। তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বেশ সুখের সংসারই কাটছিল তাদের। কিন্তু, অনেকদিন ধরেই আলাদা থাকছেন তারা।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।