বাবাকে নিয়ে রসিকতা, জনপ্রিয় শো ছেড়ে বেরিয়ে গেলেন অভিষেক!

লাইভ সম্প্রচার চলছিল। তার মধ্যেই কৌতুক অভিনেতা পরিতোষের ওপর মেজাজ হারালেন অভিষেক বচ্চন। তারপর “কেস তো বনতা হ্যায়”-এর সেট ছেড়ে রেগেমেগে বেরিয়ে যান এ বলিউড অভিনেতা। এর আগে কখনো অভিষেককে এমন রাগান্বিত আচরণ করতে দেখেননি ভক্ত-অনুরাগীরা।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাবাকে নিয়ে রসিকতা একদমই পছন্দ করেন না অভিষেক বচ্চন। তাই বাবার অপমানের জেরে পরিতোষের ওপর ক্ষেপে গিয়ে “কেস তো বনতা হ্যায়” শো-এর মাঝপথেই বেরিয়ে যান তিনি।

জানা যায়, শোতে অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা করছিলেন পরিতোষ। তাতেই অপমানিত হয়ে শ্যুটিং বন্ধ করার নির্দেশ দেন অভিষেক। বলেন, “এটা আর নেওয়া যাচ্ছে না। আমাকে নিয়ে যত খুশি মজা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বাবাকে এসবের মধ্যে টেনে আনবেন না। তাকে নিয়ে কোনো রকম রসিকতা আমি পছন্দ করি না। তাকে নিয়ে আমি একটু সংবেদনশীল।”

এরপর পরিতোষ অভিষেককে শান্ত করার চেষ্টা করেন। পরিতোষ বলেন, “তিনি (অমিতাভ বচ্চন) আমাদের সবার কাছেই পিতৃতুল্য।” কিন্তু তখন কোনোকিছুই শুনতে রাজি নন অভিষেক। তিনি বললেন, “মানুষ হয়ে মানুষকে একটু তো সম্মান দিতেই পারেন! মানুষকে হাসাতে যা খুশি তাই বলে দেওয়া যায় নাকি? আমি কি বোকা? আমার যা বলার, বলা হয়ে গেছে।”

এরপরই নিজের সিট ছেড়ে উঠে দরজার দিকে বেরিয়ে যান অভিষেক। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

তবে অনেকেই মনে করছেন, অভিষেক নিজেই পরিতোষ এবং তার দলের সঙ্গে মজা করেছেন। তেমনটা না হলে “কেস তো বনতা হ্যায়” দল এমন ফলাও করে প্রোমো রিলিজ করত না। পর্বটি সামনে এলেই পরিষ্কার হবে বিষয়টা!


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।