India

উদ্বেগ বাড়ছে ভারতীয়দের মধ্যে, উত্তেজনা চরমে

ভারতের অনেক শহরের বাসিন্দাদের গতরাত কেটেছে নিদ্রাহীনভাবে। কোটি মানুষ উদ্বেগের মধ্যে দিন পার করছেন—কি হতে চলেছে সামনে? পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা কোন পর্যন্ত গড়াবে—এই প্রশ্নই এখন সবার মুখে।

তৃতীয় রাতের মতো ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। ভারত জানিয়েছে, তারা পাকিস্তানের ড্রোন গুলি করে নামিয়েছে।

ঘটনাপ্রবাহ দ্রুত বদলাচ্ছে, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যে সব কিছু ছড়াচ্ছে—সত্য ও গুজব মিশে যাওয়ায় সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়ছে। দিল্লি থেকে শুরু করে বেঙ্গালুরু পর্যন্ত কোথাও কোথাও চলছে ‘মক ড্রিল’ বা প্রস্তুতিমূলক মহড়া।

আকাশে সাইরেন, ব্ল্যাকআউট— এসব মানুষের মনে আরও আতঙ্ক তৈরি করছে। সীমান্ত এলাকা থেকে যাদের সরিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে সংসাদের জন্য হঠাৎ করে নতুন জিনিস কিনতে হচ্ছে। তারা কখন বাড়ি ফিরবেন তা অজানা।

আল-জাজিরা থেকে অনূদিত


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।