রাজনীতিবিদরা চান ক্ষমতায় যাওয়ার পরিবর্তন

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনীতিবিদরা এমন পরিবর্তনই চান, যা তাদের ক্ষমতায় নিয়ে যেতে সহায়তা করবে; সাম্যতা ও ন্যায্যতা তৈরির মতো পরিবর্তনে তাদের আগ্রহ নেই।

রোববার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক নগর ও আঞ্চলিক পরিকল্পনা সম্মেলন (আইসিইউআরপি) ২০২৫-এর দ্বিতীয় দিনের একটি অধিবেশনে ‘স্প্যাশিয়াল প্ল্যানিং ফর আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট: এজেন্ডা ফর রিফর্ম টোয়ার্ডস ট্রানজিশান’ শীর্ষক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বদিউল আলম বলেন, আমরা পরিবর্তনের মাধ্যমে ঐক্যমত্য সৃষ্টির চেষ্টা করছি। স্বৈরাচার যাতে ফিরে আসতে না পারে, সে অনুযায়ী আইন ও ব্যবস্থা করার চেষ্টা করছি। যেসব কারণে স্বৈরাচার সৃষ্টি হয়, সেগুলো পরিবর্তনে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার, সে বিষয়ে সুপারিশ করেছি। কিন্তু রাজনীতিবিদরা চান সেই পরিবর্তন, যা তাদের ক্ষমতায় যেতে সহায়তা করবে।

তিনি বলেন, দলগুলো থেকে প্রস্তাব এসেছে, সংসদে উচ্চকক্ষ থাকবে। কিন্তু নিম্নকক্ষে তাদের যেমন অবস্থান থাকবে, উচ্চকক্ষেও তেমনই থাকবে। তাহলে সংস্কার কোথায়? নারী আসন ৫০ থেকে ১০০ করার বিষয়ে অধিকাংশই একমত, কিন্তু তারা চান পদ্ধতিটা আগের মতোই থাকুক—যেখানে নিজেদের আত্মীয়স্বজন আর টাকা খেয়ে নারী আসন দেওয়া হয়।

পরিবেশ যদি বাসযোগ্য না হয়, তাহলে কোনো সংস্কারই কার্যকর হবে না বলেও মন্তব্য করেন তিনি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।