bubly

আপত্তির মুখে বদলে গেল রোশান-বুবলীর সিনেমার নাম

জিয়াউল রোশান ও শবনম বুবলী জুটির নতুন সিনেমা ‘পুলসিরাত’। তবে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার আপত্তির মুখে সিনেমাটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে— ‘সরদার বাড়ির খেলা’। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিনেমাটির নায়ক রোশান।

সিনেমাটির নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা রোশান বলেন, “একজন ছেলের জীবনের মোড় ঘোরানো কিছু ধাপ নিয়ে সিনেমাটির গল্প। সেই চরিত্রেই আমি অভিনয় করেছি। শুরুতে সিনেমার নাম ছিল ‘পুলসিরাত’, তবে এতে ইসলামি কোনো বিষয় না থাকায় হয়তো প্রিভিউ কমিটিতে তা গ্রহণযোগ্য মনে হয়নি।”

পরিচালক রাখাল সবুজ বলেন, “সিনেমাটি ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পেয়েছিল। কিন্তু প্রিভিউ কমিটিতে জমা দেওয়ার পর নাম পরিবর্তনের পরামর্শ আসে। সে অনুযায়ী দুই সপ্তাহ আগে নতুন নাম ‘সরদার বাড়ির খেলা’ দিয়ে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিই এবং সেন্সর ছাড়পত্র পাই।”

আগামী কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ইতোমধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান নির্মাতা।

রোশান ও বুবলী ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন— শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।