সম্প্রতি, সচিবালয়ে চাকুরিরত ৫৭ জন ভারতীয় নাগরিক শনাক্ত হয়েছে শীর্ষক একটি দাবি আমার দেশ পত্রিকার সূত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে।
এক্সে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সচিবালয়ে চাকরিরত ৫৭ জন ভারতীয় নাগরিক শনাক্তের দাবিটি সত্য নয়। বরং, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবি ‘আমার দেশ’ পত্রিকার নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক পেজ থেকে প্রচারিত হলে, পরবর্তীতে সেটি মূল পত্রিকার বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে শুরু করে।
আলোচিত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে গত ২৭ মে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে ‘Md Osman’ নামের একটি ফেসবুক প্রোফাইলে একই দাবির সম্ভাব্য প্রথম পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে কোনো তথ্যসূত্রের উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে, ২৮ মে আমার দেশ–এর নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক পেজ থেকে একই দাবি প্রচার হতে দেখা যায়।

এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার দেশ-এর বরাতে দাবিটি ছড়িয়ে পড়তে দেখা যায়।
অর্থাৎ, নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র ছাড়াই ছড়িয়ে পড়া এই দাবি ‘Amar Desh’ নামের একটি ভুয়া ফেসবুক পেজ থেকে প্রচারিত হওয়ার পর, সেটি মূল পত্রিকার বরাতে ছড়াতে শুরু করে।
দাবিটি আমার দেশ-এর বরাতে প্রচারিত হওয়ার বিষয়টির সূত্র ধরে সংবাদপত্রটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট বিশ্লেষণ করা হয়। তবে সেখানে এমন কোনো খবর প্রকাশের প্রমাণ মেলেনি।
এছাড়া, দেশীয় অন্যান্য মূলধারার গণমাধ্যমেও এ-সংক্রান্ত কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
সুতরাং, সচিবালয়ে চাকুরিরত ৫৭ জন ভারতীয় নাগরিক শনাক্তের দাবিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
