সিনেমায় ফিরছেন গীতা, সংসার সামলাবেন হরভজন সিং

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন ভারতীয় সাবেক ক্রিকেটার হরভজন সিংহের স্ত্রী অভিনেত্রী গীতা বসরা। গত ৬ বছর চলচ্চিত্র জগতের বাইরেই ছিলেন এই অভিনেত্রী। এবার তাঁকে দেখা যাবে পূজা সম্পতের সিনেমা ‘নোটারি’-তে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

সম্প্রতি মধ্যপ্রদেশে শ্যুটিং শুরু হয়ে গেছে সিনেমাটির।

ভারতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হরভজন আর গীতার সংসারে দুই সন্তান। মেয়ে হিনায়ার বয়স সাড়ে ছয়। আর ছেলে জোভান মাত্র দেড় বছরের। সন্তানদের বড় করতেই দীর্ঘ সময় রঙিন পর্দার বাইরে ছিলেন গীতা। তবে এবার মেয়েকে হরভজনের কাছে রেখে এই প্রথম ছেলেকে কোলে নিয়ে পৌঁছে গেলেন শ্যুটিং ফ্লোরে।

এ প্রসঙ্গে গীতা বলেছেন, “দারুণ লাগছে। উত্তেজনা টের পাচ্ছি কাজে ফেরার। আবার একই সঙ্গে বুকের মধ্যে চাপা উদ্বেগ। মেয়েকে ঘরে রেখে এসেছি প্রথমবার। প্রথম সপ্তাহ এভাবেই গেছে। আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছি। খুব মিস করছি ওকে। কিন্তু এখন আমার স্বামী বাড়িতে থাকছে। আর কোনো চিন্তা নেই। আমি কাজে মন দিয়েছি। ’’

গীতা আরো জানান, মাতৃত্ব তাঁর জীবন বদলে দিয়েছে। ছেলেমেয়েদের নিয়ে পেশা কিভাবে সামলাবেন তা বুঝতে সময় লেগেছে। হরভজন সবসময় বাড়ির বাইরে থেকেছেন। খেলার সফরে বিশ্ব ঘুরে বেরিয়েছেন। আর তখন একা সন্তান সামলাতে হিমসিম খেতে হয়েছে গীতাকে। কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিচ্ছিলেন, কাজে ফিরতেই হবে।

নিজের স্বামী প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘হরভজন খুব ভাল একজন বাবা। আবারো সিনেমায় ফিরতে ওর সমর্থন পেলাম। ও আগে সময় পায়নি পরিবারকে দেওয়ার মতো। এখন নিয়মিত দেবে। ও কিছু দিন ঘর সামলাক, আমি আমার কাজে মন দেই। ’

২০০৬ সালে ‘দিল দিয়া হ্যায়’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় গীতার। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৬ সালের ‘লক’ সিনেমায়।

সূত্র : আনন্দবাজার


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।