ইসরাইলে ‘মিসাইল স্যালভো’ ছুড়েছে ইরান, কী এটি

ইসরাইলে ‘মিসাইল স্যালভো’ ছুড়েছে ইরান অর্থাৎ একযোগে অনেকগুলো মিসাইল ছুড়েছে। ইসরাইলের গণমাধ্যম চ্যানেল-১২ বলেছে, ইরানের ছোড়া এবারের ক্ষেপণাস্ত্রের বহরে অন্তত ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।

শুক্রবার ইরানের সামরিক বাহিনীর এ হামলায় তেল আবিব, জেরুজালেম এবং হাইফাসহ বিভিন্ন প্রান্তে লোকজন আহত হয়েছেন।

আল-জাজিরা জানিয়েছে, এতে আহত হয়েছেন অন্তত ১৭ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, নতুন দফার হামলায় ইরান ২৫টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ইসরাইলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি ও লোকজন আহত হয়েছেন।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম বলেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহত ১৬ বছর বয়সি কিশোরের চিকিৎসা চলছে। হাইফায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওই কিশোর ছাড়াও ৫৪ বছর বয়সি এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

জরুরি সেবা সংস্থার কর্মীরা ইসরাইলের মধ্য ও দক্ষিণাঞ্চলেও ক্ষেপণাস্ত্রের আঘাতে লোকজনের আহত হওয়ার খবর পেয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম খবর দিয়েছে।

টাইমস অব ইসরাইল বলেছে, হাইফা ছাড়াও দক্ষিণাঞ্চলের বীরসেবাতেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পাশাপাশি জেরুজালেমেও অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।