ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই স্ট্যাটাস দেন।
জামায়াত আমির লিখেছেন, আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে আসা যশোরের একটি বাস মাওয়া এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় মহান আল্লাহর ৪ জন বান্দা ইন্তেকাল করেছেন।
তিনি আরও লিখেছেন, মহান রাব্বুল আলামিন তাদের শহীদ হিসেবে কবুল করুন। আরও কতিপয় ব্যক্তি আহত হয়েছেন।
সবশেষে ডা. শফিকুর রহমান লিখেছেন, মহান আল্লাহ তাদেরও সুস্থতার নিয়ামত দান করুন। আমিন।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
