কেক কেটে বিবাহবার্ষিকী উদযাপন করলেন ইয়াস-দীঘি

গোলাপের পাপড়ি দিয়ে সাজানো টেবিল। টেবিলে মোমবাতি জ্বলছে, মাঝখানে একটি কেক। টেবিলের দুপাশে মুখোমুখি বসে আছেন নায়িকা দীঘি ও নায়ক ইয়াস রোহান। কেন তাদের এই উদযাপন? জানতে চাইলে দীঘি জানান বিবাহবার্ষিকীর কেক কাটছেন।
বিষয়টি খোলাসা করেন কোরিওগ্রাফার গৌতম সাহা। তিনি জানান প্রসাধনী প্রতিষ্ঠান ন্যাচার কেয়ারের ফটোশুটের জন্যই এ আয়োজন।
গতকাল ৯ অক্টোবর রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় ইয়াস-দীঘি ন্যাচার কেয়ারের বিভিন্ন প্রোডাক্টের ফটোশুটে অংশ নেন। ক্যামেরায় ছিলেন মুস্তফা তারিক হাদী। এ সময় উপস্থিতি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কামরুন্নাহার মজুমদার নোভা, প্রতিষ্ঠাতা ও সিইও সৈয়দ তাহমিদ।

দীঘি বলেন, ন্যাচার কেয়ারের বেশ কিছু প্রসাধনীর ফটোশুট করেছি। আমি নিজেও তাদের প্রোডাক্ট ব্যবহার করছি। ভালো লাগছে। ইয়াসের সঙ্গে প্রথমবার ফটোশুট করলাম। আশা করছি সামনেও বেশ কিছু কাজ আমরা একসঙ্গে করবো।

ইয়াশ রোহান ও প্রার্থনা ফারদিন দীঘি ঢাকাই সিনেমার এই দুই তরুণ মুখ এরই মধ্যে তারা জুটি বেঁধে অভিনয় করতে দেখা গিয়েছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।