কখন বিয়ে করছেন,—প্রশ্নে যা বললেন ঋতাভরী

টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও তার প্রেমিক সুমিত অরোরার সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যম নেটিজেনদের বেশ গুঞ্জন শুরু হয়েছে। সুমিতের সঙ্গে ঋতাভরীর প্রেমের খবর প্রকাশ্যে আসতেই তাদের বিয়ের দিনক্ষণ নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহল ছিল তুঙ্গে। যদিও অভিনেত্রী বরাবরই এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন।

সম্প্রতি এক নেটিজেনের প্রশ্নের উত্তরে যেন ইঙ্গিত দিলেন। সামাজিক মাধ্যমে এক অনুরাগী ঋতাভরীকে প্রশ্ন করেছিলেন— কখন বিয়ে করছেন? এর উত্তরে মজা করে অভিনেত্রী বলেন, ৮টা বেজে ৫ মিনিটে।

এ উত্তর পাওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি সত্যিই এ সময়টিতেই শুভ কাজ সারতে চলেছেন ঋতাভরী? নাকি এটি শুধু রসিকতা?

উল্লেখ্য, কয়েক মাস আগেই প্রেমিক সুমিত অরোরার সঙ্গে আংটি বদল করেছেন ঋতাভরী। এ খবর অবশ্য তিনি গোপন রেখেছিলেন। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই এ ঘরোয়া অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এরপর একসঙ্গে মুম্বাই ও কলকাতায় দেখা যাচ্ছে। ঋতাভরী সামাজিক মাধ্যমে সুমিতের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন। এ সম্পর্ক নিয়ে যে তিনি বেশ খুশি, তা তার পোস্টগুলো দেখলেই বোঝা যায়।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।