শাকিব বাবার দরবারে গেলে কেউ ফেরে না খালি হাতে: সিদ্দিক

ঢাকাইয়া চলচ্চিত্রের কিং খান শাকিব খান। সম্প্রতি তিনি অভিনেত্রী বুবলীকে বিয়ে এবং তাদের দ্বিতীয় সন্তান বীর প্রকাশ্যে আসার পর টক অব দ্যা টাউনে পরিনত হন। শুধু এখানেই শেষ নয় বর্তমান সময়ের এক নায়িকার সঙ্গে তার প্রেমের গুঞ্জনও চাউর হয়েছে।
শাকিব খানের এমন কর্মকাণ্ডে শোবিজের অনেক তারকাই ইতি এবং নীতি উভয় বাচক মন্তব্য করেছেন। আর এবার রীতিমতো বোমা ফাটালেন ছোটপার্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান।

দেশীয় গণমাধ্যমকে সিদ্দিকুর রহমান বলেন- শাকিব খান হলেন বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন একমাত্র হিরো। ফিল্ম ইন্ড্রাস্টির জন্য শাকিব একটা ফ্যাক্ট। সেজন্য শাকিব বাবার কাছে অনেকেই ফুঁ নিতে যান। ‘বাবার দরবার’ বলছি কারণ অনেকে পীর বিশ্বাস করে। পীরের কাছে ফুঁ নিতে যায়। শাকিব বাবার কাছেও অনেকে যায়। তবে শাকিব বাবার দরবারে একবার কেউ গেলে ফেরে না খালি হাতে।

শাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো উল্লেখ করে সিদ্দিকুর আরো বলেন, তার মানে সে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্যারি করে। বাংলাদেশের পতাকা ক্যারি করছে- এটা অস্বীকার করার কিছু নেই। তার বিকল্প গত দশ বছরেও দেখিনি। মান্না ভাই মারা যাওয়ার পর থেকে শাকিব ভাই বাংলা ফিল্মকে একটা ভালো জায়গায় নিয়ে গেছে। আল্টিমেটলি শাকিবের কাছে যদি কেউ না যায় তাহলে তো সে কারো কাছে ফুঁ দিতে যাবে না। অতএব ফুঁয়ের আশায় যদি কেউ যায় সে ভুল করছে।

হঠাৎ শাকিব খানকে নিয়ে কেন মন্তব্য করছেন? এমন প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, শাকিব খান মিডিয়ার বাইরে নয়, আর সিদ্দিকুর রহমানও মিডিয়ার বাইরে নয়। এই অঙ্গনের বদনাম বা সুনাম হলে সেটা আমারও।

‘কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু হয়। সেই রিউমারে সঙ্গে সিদ্দিকুর রহমান গা ভাসাবে না।’ যোগ করেন তিনি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।