এবার ফজলুর রহমান বাবুর নায়িকা মৌসুমী

এবার ফজলুর রহমান বাবুর সাথে জুটি বেঁধেছেন মৌসুমী। ‘ভাঙন’ সিনেমায় এক সাথে কাজ করেছেন তারা। সিনেমাটি ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান নির্মিত হয়েছে। ইতিমধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারে দেখা যাচ্ছে মৌসুমীর সাথে ফজলুর রহমান বাবুকে।

ট্রেলার দেখে আঁচ করা গেলো, ‘ভাঙন’-এ একজন চুড়ি বিক্রেতার ভূমিকায় আছেন মৌসুমী। আর ফজলুর রহমান বাবুকে উপস্থাপন করা হয়েছে এক বংশীবাদক হিসেবে। ঘটনাক্রমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তার মাঝেও হানা দেয় বিরহের বাতাস।

বাবু-মৌসুমীর এই রসায়ন কতটুকু জমেছে, সেটা পুরোপুরি বোঝা যাবে ‘ভাঙন’ সিনেমাটি মুক্তির পর। তবে ট্রেলার দেখে অধিকাংশ নানান রকমের মন্তব্য করেছেন। ইউটিউব ও ফেসবুকে ট্রেলারটি নিয়ে দর্শকের বিভিন্ন নেতিবাচক মন্তব্যই তা পরিষ্কার করে দেয়।

উল্লেখ্য, ‘ভাঙন’ সিনেমাটি ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন মির্জা সাখাওয়াৎ হোসেন। এতে বাবু-মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন মির্জা আফরিন, প্রাণ রায়, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, হিমেল রাজ, আনোয়ার সিরাজী প্রমুখ।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।