বাংলাদেশি চলচ্চিত্র ‘নয়া মানুষ’ জায়গা করে নিয়েছে কানাডার অষ্টম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে। টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত উৎসবটি ২৪ থেকে ২৮ আগস্ট পর্যন্ত চলবে। পাঁচ দিনব্যাপী এই উৎসবে ২৮টি দেশের ৪৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
সিনেমাটির নির্মাতা সোহেল রানা বয়াতি জানান, ‘নয়া মানুষ’ প্রদর্শিত হবে ২৫ আগস্ট স্থানীয় সময় রাত ৮টায়।
সোহেল রানা বয়াতি বলেন, “নয়া মানুষ’ চলচ্চিত্রে বাংলাদেশের মানুষের অন্তরের দর্শন তুলে ধরা হয়েছে। প্রান্তিক মানুষ মানবতাবাদের কতটা উচ্চস্থানে বাস করে, সেটি দেখানোর চেষ্টা করেছি। আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হওয়া আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, এই ধরনের চলচ্চিত্র ধীরে ধীরে দেশ-বিদেশের দর্শকের অন্তরে জায়গা করে নেবে।”
আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে, মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন—রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, বদরুদ্দোজা, মাহিন রহমান, নিলুফার ওয়াহিদ প্রমুখ।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
