ছবিটির মধ্যে লুকিয়ে রয়েছে ৪টি ইংরেজি শব্দ, খুঁজে বের করুন

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ‘অপটিক্যাল ইল্যুশন’ জাতীয় ছবিগুলি ভাইরাল হতে থাকে। এই ছবিগুলি দৃষ্টিভ্রম করে তোলে আমাদের। যদিও এগুলির সমাধান করতে মানুষেরা বেশ পছন্দ করেন। তেমন একটি ছবি আপনাদের সামনে উপস্থাপিত করা হয়েছে যার ভিতরে লুকিয়ে রয়েছে যার ৪টি শব্দ।

এই ধরনের ছবিগুলি সাধারণ হলেও আপাতত দৃষ্টিতে বেশ কঠিন। এই ছবিটিতে দেখা গিয়েছে একটি বসার ঘরের দৃশ্য। যেখানে এক ছেলে ও মেয়ে রয়েছে এবং তারা মোবাইলে কিছু দেখছে। খোলা জানালার পাশেই রয়েছে একটি সোফা আর এর পাশ দিয়ে উঁকি দিচ্ছে একটি কুকুরও।

এই বিশেষ ছবিটিতে ইংরেজির চারটি শব্দ লুকিয়ে রয়েছে। একটু ভালো করে লক্ষ্য করলে হয়তো শব্দগুলি খুঁজে পাওয়া যাবে কিন্তু এই চ্যালেঞ্জ আপনাকে যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিতে পারে। এই ধাঁধার মধ্যে এমনই চারটি শব্দ লুকিয়ে রয়েছে, আপনাকে খুঁজে বের করা বেশ কঠিন বলে মনে হতে পারে।

৪টি ইংরেজি শব্দ

এবার যদি শব্দগুলি আপনি খুঁজে পেতে ব্যর্থ হন তাহলে একটু ভালো করে লক্ষ্য করুন তো সুপার পিছনে যে ল্যাম্পপোস্ট রয়েছে তাতে লেখা রয়েছে ‘LAMP’, খোলা জানলার পর্দার ভাঁজে লুকানো রয়েছে ‘WINDOW’, যুবকটির মাথায় লেখা রয়েছে ‘BRAIN’, এবার বসার ঘরটিতে পাতা কম্বলে লেখা রয়েছে ‘RUG’।

এই ধরনের ছবি সমাধান করতে বিশেষ বুদ্ধিরও প্রয়োজন নেই বলছেন বিশেষজ্ঞরা। একটু মনোযোগ ও ভালো করে দৃষ্টি সহকারে দেখলেই সহজেই উত্তর বেরিয়ে আসে। ছবিটির কৌশল যারা ধরতে পেরেছেন, তাদের মস্তিষ্ক যথেষ্ট কার্যকরী বলে মনে করা হচ্ছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।