ছবি ভালভাবে দেখে বলুন কোন মহিলাটি বেশি পানি বহন করছে

ছবিতে দেখতে পাচ্ছেন দুজন মহিলা পাশের নদী থেকে জল ভর্তি করে কাঁধে দুটি জলের বালতি বহন করছে। কিন্তু এখানে কোন মহিলাটি বেশি জল বহন করবে তা আপনাকে খুঁজে বের করতে হবে। আসলে এই সমাধানে আসার জন্য আপনাকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। কারন এর উত্তরটি আপনার কাছে সহজ মনে হলেও তা আসলে ভুল।

এই ধাঁধার ছবিতে আপনাকে সনাক্ত করতে হবে, কোন মহিলাটি তার পরিস্থিতির উপর ভিত্তি করে বেশি জল আনবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মাত্র ১০ সেকেন্ড সময় দেওয়া হয়েছে। এই ধরনের ধাঁধাগুলি উত্তর দেওয়ার আগে প্রথমে মনোযোগ সহকারে দেখা উচিত। কারণ উত্তরটি সহজ মনে হলেও বেশ জটিল।

মনোবিজ্ঞানীদের মতে, নিয়মিত যেকোনো ধরনের ধাঁধা সমাধান করার অর্থ হলো আপনার মস্তিষ্কের ক্ষেত্রগুলিকে উদ্দীপ্ত করে তোলা। ফলে আপনার মনসংযোগ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পর্যবেক্ষণ ক্ষমতার উন্নত হবে। এই ধরনের ধাঁধাগুলি সমাধান করার জন্য ভালো দৃষ্টিশক্তি ও পর্যবেক্ষণ দক্ষতা থাকলেই সহজে উত্তর বেরিয়ে আসে।

তবে এখনো যারা সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়েছেন তাদের আর চিন্তা করার কিছু নেই আমরা বিশ্লেষনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। প্রথমে ছবিটি মনোযোগ সহকারে দেখুন। সামনের মহিলার বালতি গুলো কিছুটা বড় এবং কাঠের তৈরি আর পিছনের মহিলার বালতি স্টিলের তৈরি আর কিছুটা ছোট।

তবে সামনের মহিলার একটি বালতি ফুটো হয়ে তা থেকে জল পড়ছে। সুতরাং এর মানে হল যে সে বাড়িতে পৌঁছানোর সময় তার বালতি খালি হয়ে যাবে। আর এই ধাঁধাঁটির সঠিক উত্তর হবে, যে মহিলাটি পিছনে স্টিলের বালতি নিয়ে জল আনছে, সেই বেশি জল বহন করবে। যাইহোক, এই ধাঁধাটি একটি আইকিউ লেভেল পরীক্ষা করার একটি ভালো উপায়।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।