সবাই শরীর দেখলো, অভিনয় কেউ দেখলো না: নায়িকার আক্ষেপ

অস্কারজয়ী হলিউড নায়িকা স্কারলেট জোহানসেন বোমা ফাটিয়েছেন। হলিউডে অভিনয় করতে এসে অনেকে হারিয়ে যান। স্কারলেট সেই দলে পড়েননি। তাকে হলিউডের সীমা ছাড়িয়ে অন্য দেশের দর্শকরাও চিনেছেন। কিন্তু যে ভাবে চিনেছেন তা নিয়েই আপত্তি অভিনেত্রীর।

দু’বার অস্কারের মনোনয়ন পেয়েছেন হলিউডে ‘সুন্দরী’ বলে পরিচিত এই অভিনেত্রী। তার অভিনয়ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। কিন্তু সিনেমা জগতে ২৮ বছর কাটিয়ে দেওয়ার পরও স্কারলেটের দুঃখ, তিনি যেমন ছবিতে কাজ করতে চেয়েছিলেন, যে ধরনের অভিনয় করতে চেয়েছিলেন, সেই সুযোগ পাননি। কারণ হলিউড প্রথম থেকেই তাকে যৌনতার প্রতিমূর্তি হিসাবে দেখে এসেছে। তার কাছে মূলত তেমন চরিত্রেই অভিনয়ের প্রস্তাব এসেছে, যেখানে তার রূপের ব্যবহার করা হবে।

স্কারলেট জানিয়েছেন, ক্যারিয়ারের শুরু থেকেই তাকে একটি আ;বেদ;নময় শ;রীর হিসেবে দেখা হয়েছে। অভিনেত্রী হিসেবে নয়। কিশোরী বয়স থেকেই অভিনয় করছেন স্কারলেট। কিন্তু হলিউডের দৃষ্টিভঙ্গিতে নিজেকে বরাবর বয়সের থেকে অনেক বড় মনে হয়েছে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা ‘অ্যাভেঞ্জার এন্ড গেম’-এর ব্ল্যাক উইডো অভিনেত্রী স্কারলেট।

তিনি বলেছেন, তার আগে হলিউডের বহু অভিনেত্রীকেই হলিউডের এই ‘শ;রীর স;র্বস্ব’ দৃষ্টিভঙ্গির শিকার হতে হয়েছে। এদের মধ্যে মেরিলিন মনরোর মতো অভিনেত্রীও আছেন। তিনি এঁদের কথা শুনেছেন, তাই বরাবর সাবধানী থেকেছেন এবং এখনও আছেন। তবে সেসব মাথায় রেখেও কাজ নিয়ে তাঁর আক্ষেপ যাওয়ার নয়।

প্রসঙ্গত স্কারলেটের বয়স এখন ৩৭। বহু বার বিশ্বের সেরা প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় বহু বার নাম উঠেছে তার। এ ছাড়া বহু সম্মান পেয়েছেন। বাফটায় ৫বার এবং গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও এক বার মনোনীত হন স্কারলেট।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।