Tasrif Khan

এত ভাগ্যবান নই যে শীতের আগেই বিয়ে হবে

এই সময়ের সংগীতশিল্পী তাসরিফ খান নতুন রহস্যময় এক ঘোষণা দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শনিবার (০৬ সেপ্টেম্বর) তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, একেবারে ছোট পরিসরেই সব হয়েছে।’

তার এই পোস্ট ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে জল্পনা শুরু হয়েছে। অনেকেই ধরে নিচ্ছেন, এটি হয়তো তার বিয়ে সম্পর্কিত ইঙ্গিত। কারণ, তাসরিফ খান আগেও সামাজিকমাধ্যমে বিয়ে নিয়ে নানা ধরনের মজার ও ফানি পোস্ট দিয়েছেন।

তবে এবারের বার্তায় ভক্তরা আগের মতো হালকাভাবে নিচ্ছেন না। অনেকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন, আবার কেউ অপেক্ষায় আছেন সন্ধ্যার ঘোষণার জন্য। এ প্রসঙ্গে তাসরিফ আরও জানান, ‘আনুষ্ঠানিক ঘোষণা সন্ধ্যায় দেব। ’

তবে এখানেই শেষ নেই, ভক্তরা বিয়ের প্রসঙ্গে জানতে চাইছেন অনেকে। এর উত্তরও দিয়েছেন তাসরিফ। তিনি লেখেন, ‘এত ভাগ্যবান ও হইনাই যে শীত আসার আগেই আমার বিয়ে হয়ে যাবে!’

উল্লেখ্য, তাসরিফ খান মূলত ব্যান্ড ‘কুঁড়েঘর’র প্রধান ভোকালিস্ট হিসেবে পরিচিত। তার কণ্ঠে ‘বেলা শেষে’, ‘অভিমান’, ‘জানি না’সহ একাধিক জনপ্রিয় গান রয়েছে। গান ছাড়াও তিনি সামাজিকমাধ্যমে নিয়মিত সক্রিয়, যেখানে তার বিপুলসংখ্যক তরুণ ভক্ত অনুসরণ করে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।