চিরকুমার সংঘের প্রধান মারজুক রাসেল

ভালোবাসা দিবস উপলক্ষে ২০০৮ সালে এনটিভিতে প্রচার হয়েছিল টেলিছবি ‘চিরকুমার সংঘ’। দীর্ঘ ১৪ বছর পর এবার এই টেলিছবির গল্প নিয়ে তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক ‘চিরকুমার’।

এনটিভির জন্যই নাটকটি নির্মাণ করছেন তুহিন হোসেন। এটি এই নির্মাতার প্রথম ধারাবাহিক। লিখছেন গোলাম রাব্বানী।

নাটকটিতে নতুন এক চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল। তিনি চিরকুমার সংঘের প্রধান। যার নাম চিকু ভাগ্যবান।

প্রতিটি মানুষই মনে মনে চিরকুমার, কেউ স্বীকার করে কেউ করে না। এই দর্শন সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে তার সংঘ। চিরকুমারদের জীবনের মজার মজার সব ঘটনা, ঘাত প্রতিঘাতের গল্পে এগিয়ে যাবে ধারাবাহিকটি। ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে বর্তমানে।

নাট্যকার গোলাম রাব্বানী বলেন, ‘ভিউ কালচারের এই যুগে ধারাবাহিকের গল্প লেখা একটু চ্যালেঞ্জিং বটে। আমার নির্মাতা তুহিন হোসেন আর আমি শুরু থেকেই দর্শকের পয়েন্ট অব ভিউ থেকে গল্পটা দেখার চেষ্টা করেছি। এটুকু বলতে পারি কিছু একটা করার চেষ্টা আমরা করছি।’

পরিচালক তুহিন হোসেন বলেন, ‘প্রথম সিরিয়াল বলে কথা। তাই শুরু থেকে আমি গল্প নির্বাচনে অনেক সময় নিয়েছি। এমন একটা গল্প চাচ্ছিলাম যেটা বর্তমান সময়ের দর্শক এবং আমার যারা রেগুলার দর্শক একটু ক্ল্যাসিক পছন্দ করেন দুটোর সম্বনয়ে কিছু একটা করার।’

‘চিরকুমার’ নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করছেন, সালাহউদ্দিন লাভলু, আরশ খান, ফারিয়া শাহরিন, বাপ্পি আশরাফ, শরাফ আহমেদ জীবন, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদার, পাভেল প্রমুখ।

বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। আগামী ২ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে চারদিন এটি এনটিভিতে প্রচার হবে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।