মেয়েরা এমনই, সুন্দর করে কথা বললে জীবন দিয়ে দেয় : শবনম ফারিয়া

সোমবার দেবীখ্যাত অভিনেত্রী শবনম ফারিয়া ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। শবনম ফারিয়া সবসময় সোজাসাপ্টা কথা বলেন না। তার এই রাখঢাকহীন কথাবার্তার কারণে অনেকের নিকট অপ্রিয় হলেও বেশি মানুষের পক্ষে তিনি আরো প্রিয় ওঠেন। কেননা ফারিয়া সেইসকল মানুষের কথাই বলেন, যারা ধাক্কা খেয়েছে, উঠে দাঁড়াতে চাইছে।

ফারিয়া শুরুতেই বলেছেন, ‘আসলে আমরা মেয়েরা অনেক বোকা! ব্রেইন না খাটিয়ে, হার্ট খাটাই! প্রফেশনাল লাইফে আমরা যতটা শক্ত, ব্যক্তিগত জীবনে ঠিক ততটাই নরম! স্পেশালি যদি আর্টিস্ট হয় তাহলে তো কথাই নেই। ধরেন বার বার রেড ফ্লাগ দেখছেন, সবাই মানা করছে ঐদিকে যাস না, ওর রেকর্ড কিন্তু ভাল না। আপনি বললেন, “ধুর তোমরা বুঝো না, ও এমন না। ’

অভিনেত্রী আরও বলেন, ‘কেউ প্রমাণসহ ডেকে নিয়ে বললো, আরে এই ছেলে তো মাদকাসক্ত! আপনি বললেন, থাক, ওর ফ্যামিলি লাইফে অনেক সমস্যা ছিল তাই এমন। আমি আমার ভালোবাসা দিয়ে ওকে ঠিক করে ফেলবো। আপনি জানেন, ছেলের মানসিক সমস্যা আছে, বাইপোলার, আপনার মা/বোন অনুরোধ করলো, বাদ দাও। আপনি বললেন, সবার সমস্যা থাকে, কেউ ১০০ ভাগ ভাল না। ওর তো একটাই সমস্যা, মেনে নেই। ’

পুরাতন সম্পর্ক সামনে চলে এলে সেটার তুলনা যেভাবে হয়, ‘সে সম্পর্কে জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ছেলের এক্স-রা বললো, আমার সাথে এই এই করেছে, আপনি দেখছেন আপনার সাথেও সেইমই হচ্ছে, কিন্তু আপনি বললেন, ঐ মেয়েদের সমস্যা আছে তাই এমন করেছে, আমার সাথে কক্ষনো এমন করবে না। ছেলে রেগে গিয়ে আপনার সব ভাংচুর করে, গায়েও হাত তুলে ফেলছে ২/১ বার। কিন্তু আপনি ভাবেন, তাও তো আমার এক্সের চেয়ে অনেক ভাল ও, অন্তত রাগ কমলে সরি বলে, এই রাগটাই তো একটু বেশি। আমিই বরং চুপ করে থাকি, তাহলেই তো হলো। ’

প্রেমিকের অভ্যাস নিয়ে শবনম ফারিয়া বলেন, ‘ছেলে আপনার কাছে তাঁর মা, বোন, এক্স সবার বদনাম বলেছে, সবাই কত লোভী, কত খারাপ আর আপনি ভেবেছেন আহারে কত দুঃখী একটা মানুষ। অথচ যে নিজের মা/ বোনকে সন্মান করে না, সে আপনাকে কিভাবে সম্মান করবে এইটা একবারও ভাবেন নাই! মেয়েরা এমনই হয়, সুন্দর করে কথা বললে জীবন দিয়ে দেয়! এখন দোষ দিবেন? দেন! আল্লাহ আমাদের এমনই বানিয়ে পাঠিয়েছে! প্রচুর ধাক্কা খাওয়ার ধৈর্য্য, প্রচুর চোখের পানি ফেলার ক্ষমতা, প্রচুর হরমোনাল ইমব্যালেন্স।’


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।