VP

আসিফ মাহমুদকে রাজনীতিতে স্বাগত জানিয়ে যা বললেন নুর

অন্তর্বর্তী সরকার থেকে সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে রাজনীতিতে স্বাগত জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদের প্রশংসা করে তাকে রাজনীতিতে স্বাগত জানান তিনি।

নুরুল হক নুর ফেসবুকে লিখেছেন, “আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০/২৫ দিনের আন্দোলনের কোন নেতা নয়। আসিফ ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় থেকে উপদেষ্টা পরিষদ হতে পদত্যাগ করেছেন। অফিশিয়ালি এখনো কোন রাজনৈতিক দলে যোগ দেয়নি, হয়তো শীঘ্রই সিদ্ধান্ত নিবে।

দায়িত্বে থাকলে স্বাভাবিকভাবেই মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। বয়সের অনভিজ্ঞতা কিংবা ম্যাচিউরিটির অভাবে হয়তো সেও কিছু ভুল করেছে। আমার কাছে সংগ্রামের অবদানে তার সে ভুল তুচ্ছ। আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগতম জানাই।”

বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টা পর্যন্ত নুরুল হক নুরের ওই পোস্টে সহস্রাধিক মন্তব্য পড়েছে। পোস্টটি শেয়ার করেছেন সাড়ে তিন শতাধিক মানুষ।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।