Safa

ফেসবুকে আবেগঘন পোস্ট, প্রশংসায় ভাসছেন সাফা কবির

বরাবরের মতোই বিভিন্ন ইস্যুতে সামাজিক মাধ্যমে সরব ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। অভিনয় থেকে শুরু করে নানা বিষয়ে নিজের মতামত তুলে ধরতে দেখা যায় তাকে। এবার সামাজিক মাধ্যম ফেসবুকে দেখা গেল মানবিক এক সাফা কবিরকে।

সম্প্রতি সমাজের একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গৃহকর্মীদের অধিকার এবং তাদের প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন সাফা। তার সেই বার্তাটি নেটিজেনদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে।

পোস্টটিতে সাফা লেখেন, ‘কাজের মানুষরাও কিন্তু মানুষ এটা ভুলে যাবেন না। শুধু টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি। বাড়ির কাজের মানুষদেরও হৃদয় আছে, কষ্ট আছে, স্বপ্ন আছে। তারাও ক্লান্ত হয়। তারাও অসুস্থ হয়।’

গৃহকর্মীদের কাজের যন্ত্র হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখার অনুরোধ জানিয়ে তিনি আরও লেখেন, ‘এটি সাহায্যের হাত, কোনো যন্ত্র নয় কোনো বস্তু নয়। কোনো দাস নয়, দয়া দেখাতে কিছুই লাগে না। মানবিক হতে লাগে আরও কম।’

সবশেষে গৃহকর্মীরাও একটি ভালো জীবন পাওয়ার যোগ্য উল্লেখ করে তাদের সঙ্গে সম্মানের সহিত আচরণের আহ্বান জানান তিনি। সমাজের এমন একটি স্পর্শকাতর কিন্তু উপেক্ষিত বিষয়ে কথা বলে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন সাফা।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।