বিয়ের আগেই জানতে পারি প্রেগন্যান্ট, অনেক কান্না করেছিলাম : আলিয়া

তখন কেরিয়ারের মধ্যগগণে। বিয়েও হয়নি। হঠাৎ করেই প্রেগন্যান্সির কথা জানতে পারে আলিয়া। কী প্রতিক্রিয়া ছিল তাঁর?
ফিল্মি কেরিয়ারের জন্য মাতৃত্ব কোনও বাধা নয়, এর জ্ব’লন্ত উদাহরণ আলিয়া ভাট। মাত্র ২৯ বছর বয়সে কেরিয়ারের শীর্ষে থাকাকালীন মা হয়েছেন অভিনেত্রী। সেই সময় আলিয়ার সামনে ছিল তাঁর ড্রিম হলিউড প্রোজেক্ট। একটা সময় বলা হত, বিয়ের পরেই নায়িকাদের কেরিয়ার শেষ। সেই মিথ ধীরে ধীরে ভেঙেছেন আজকের প্রজন্মের বলি সুন্দরীরা। আরও পড়ুন-জাহিরের নামের মেহেন্দি হাতে সোনাক্ষী, ফাঁস হল জুটির প্রাক-বিয়ের অনুষ্ঠানের ছবি!
এই মুহূর্তে বলিউডের প্রথম সারির নায়িকা আলিয়া। তাঁর মেয়ের বয়স সবে দেড় বছর। যখন আলিয়া প্রথম জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা কী প্রতিক্রিয়া হয়েছিল তাঁর? সেই কথা খোলসা করলেন অভিনেত্রী। ২০২২ সাল আলিয়ার জীবনের সবচেয়ে স্মরণীয় বছরের একটা। ২০২২ সালের এপ্রিলে রণবীরকে বিয়ে করেন আলিয়া। পাঁচ বছরের প্রেম সম্পর্ক পায় কাঙ্খিত পরিণতি।
বিয়ের দেড় মাসের মাথায় প্রেগন্যান্সির ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন আলিয়া। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া। ছবিটা পরিষ্কার হয় রাহার জন্মের পর। ৬ই নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন রণবীর ঘরণী। আলিয়া নিউজ ১৮-এর সঙ্গে এক আলাপচারিতায় জানিয়েছেন, যখন তিনি প্রথম জানতে পারেন গর্ভবতী হওয়ার কথা তখন এক ছবির সেটে ছিলেন। তখনও বিয়ে হয়নি রণবীর-আলিয়ার। খবরটা পাওয়ার পরেই আবেগতাড়িত হয়ে পড়েছিলেন মহেশ ভাট কন্যা। তিনি বলেন, ‘ব্যপারটা জানার পর আবেগতাড়িত হয়ে পড়ি। সেই সময় একটা ছবির সেটে (হার্ট অফ স্টোন) ছিলাম, সেখানেই কেঁদে ফেলি। যদিও ওটা খুশির কান্না ছিল আমার।’
প্রেগন্যান্সিতেও কাজের সঙ্গে কোনও কম্প্রোমাইজ করেননি। ব্রহ্মাস্ত্রের প্রচার চালিয়েছেন ভরা প্রেগন্যান্সিতে। আলিয়ার কথায়, তিনি নিজেকে সীমাবদ্ধ রাখতে চাননি। তবে সহজ ছিল না মা হওয়ার সফর। প্রেগন্যান্সির প্রথম পর্যায়টাই সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল আলিয়ার কাছে। তিনি বলেন, ‘প্রথম কয়েক সপ্তাহে একটুতেই ক্লান্ত হয়ে পড়তাম, সারক্ষণ গা-বমি ভাব থাকত। তাই কাজের ফাঁকে ভ্যানিটিতে ঘুমিয়ে থাকতাম।’
রাহার জন্মের পর কেমন অনুভূতি হয়েছিল? এককথায় আলিয়া বলেন, ‘ম্যাজিক্যাল’। মা হওয়ার মাস কয়েকের মধ্যে রকি অউর রানি-র সেটে ফিরেছেন আলিয়া। শরীরের বাড়তি মেদ ঝরিয়ে সেরেছেন তুম ক্যায়া মিলে গানের শ্যুটিং। রণবীরের স’ঙ্গে রাহার দায়িত্ব ভাগ করে নিয়েছেন আলিয়া। আলিয়াকে আগামিতে দেখা যাবে জিগরা ছবিতে। ভাসান বালার এই ছবির পাশাপাশি বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ও রয়েছে তাঁর হাতে


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।