পূজা চেরিকে নিয়ে যারা নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে, শাকিবের হুশিয়ারী

ব্যক্তিগত জীবন নিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে গুজব রটালে এবার আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এই কথা জানান তিনি।

তিনি লিখেছেন, “অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এতো বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ ভিউ এর আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে এক ধরনের বিভ্রান্ত সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। এখন আবার পূজা চেরির নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে?”

তিনি আরও লিখেন, “এসব যারা করছে সেই সব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ? আর এসব ভূয়া বিষয়গুলোর ভিত্তি করে গত কয়েকদিন ধরে ভিত্তি বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে- যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছে।”

প্রসঙ্গত, ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন চলছিল পূজা চেরির। এরপর মিডিয়ায় কানাঘুষা শুরু হয়, ২২ সেপ্টেম্বর নাকি শাকিব-পূজা বিয়ে করে ফেলেছেন। এমনকি বিয়ের জন্য পূজা তার ধর্মও ত্যাগ করেছেন।

১১ অক্টোবর বিকেলে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খোলেন পূজা চেরি। তিনি জানান, এসবের কোনোকিছুই সত্য নয়, বরং এই গুঞ্জনে তিনি বিরক্ত। তাই আগামীতে যদি কেউ তার নামে এরকম ভিত্তিহীন খবর ছড়ায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পূজা চেরি লিখেছেন, “ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সু-অভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, আপন করে নিয়েছেন- এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চেয়েছি। চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে আমি সবসময় কাজে মনোযোগী হয়েছি।”


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।