৭৬ লাখ টাকার লিভাইসের পুরনো জিন্স!

শুধু পুরনোই নয়! ময়লা,ছেঁড়া,ফাটা প্যান্ট। এতো দামে এর আগে প্যান্ট কখনো বিক্রি হয়নি। সম্প্রতি লিভাইস কোম্পানির একটি প্যান্ট যুক্তরাষ্ট্রে নিলামে উঠেছিল। নিলামে প্যান্টটির দাম উঠেছে ৬৬ হাজার ডলার।

বাংলাদেশি টাকায় প্রায় ৭৬লাখ টাকা। তবে সব মিলিয়ে ক্রেতাকে আরো বেশি দিতে হয়েছে।

প্যান্টটির এত দাম হওয়ার কারণ এটি এখন পর্যন্ত সবচেয়ে পুরনো জিন্সের প্যান্ট। ডেনিম প্রস্তুতকারক আন্তর্জাতিক কোম্পানি লিভাইসের তৈরি সবচেয়ে পুরনো জিন্সগুলোর একটি।

প্রায় ১৮৮০ সালে বানানো এই প্যান্ট। ডেনিমের ইতিহাস চর্চাবিদ মাইকেল হ্যারিস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখন পর্যন্ত যত পুরনো জিন্স পাওয়া গিয়েছে তার মধ্যে এই প্যান্টটিই সবচেয়ে প্রাচীন। লিভাইসের একদম শুরুর দিকের প্যান্ট। তখন কোমরে বেল্ট থাকা জিন্স বিক্রি করত লিভাইস। এটিও ঠিক তেমনই।

কাইলে হুপার্ট(২৩) নামের একজন এই জিন্সটি কিনেছেন। তিনি এর আগে এই ধরনের পুরনো বহু জামাকাপড় কিনেছেন। তিনি জানিয়েছেন, এটি তার সংগ্রহের অন্যতম একটি নিদর্শন হিসাবেই থাকবে। তার নিজের সংগ্রহে এত প্রাচীন অন্য কিছু নেই।

মাইকেল হ্যারিস জানিয়েছেন, এটি কয়েক বছর আগে একটি পরিত্যক্ত খনি থেকে পাওয়া যায়। বহু বছর আগে আমেরিকার সেই খনিটি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময়ে খনির শ্রমিকদের জন্য শক্ত জিন্সের প্যান্ট বানানো হত। কারণ পাতলা প্যান্ট বেশি দিন টিকত না। এই কারণেই এই ধরনের প্যান্টের প্রচলন শুরু হয়।

সূত্র : নিউ ইয়র্ক পোষ্ট।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।