ঘরেই তৈরি করুন মজাদার শনপাপড়ি

সেমাই বিভিন্ন ভাবে তো রান্না করা যায়ই। আবার এটি দিয়ে তৈরি করা যায় মজার সব খাবার। তেমনই একটি খাবার হলো সেমাই শনপাপড়ি। হাতের কাছের অল্পকিছু উপাদানেই সহজেই তৈরি করতে পারেন এই খাবারটি। চলুন তবে জেনে নেই সুস্বাদু শনপাপড়ি তৈরির সহজ রেসিপি-

উপকরণ

সেমাই- ১ প্যাকেট

চিনি- আধা কাপ

ঘি- আধা কাপ

কনডেন্সড মিল্ক- ১ কাপ

বাদাম ও কিশমিশ- পছন্দমতো

গুঁড়া দুধ- ২ টেবিল চামচ

প্রণালি

প্রথমে একটি ননস্টিক পাত্রে ঘি গরম করে নিন। এবার সেমাই ছোট ছোট করে ভেঙে গরম ঘিয়ে দিয়ে মৃদু আঁচে ঘন ঘন নাড়তে থাকুন। সেমাই লালচে হয়ে এলে এতে চিনি, কনডেন্সড মিল্ক ও বাদাম-কিশমিশ মিশিয়ে আঠালো হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। চুলার আঁচ বন্ধ করে সহনীয় ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার একটি সমান ট্রেতে সামান্য ঘি মেখে সেমাইগুলো ঢেলে চেপে চেপে সমান করে নিন। ফ্রিজে ১ ঘন্টা জমাট বাঁধার জন্য রেখে দিন। এরপর ছোট ছোট টুকরো করে কেটে দুধের গুঁড়ো দিয়ে পরিবেশন করুন মজাদার সেমাই শনপাপড়ি।

বিকেলের নাসতায় বা আতীথিয়তায় এর জুড়ি মেলা ভার।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।