সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এক্সপো সেন্টারে শুরু হয়েছে ‘প্রবাসী উৎসব’। এ উৎসবেই অংশগ্রহণ করতে গতকাল সকালে উড়াল দিয়েছেন তারকা জুটি মৌসুমী ও ওমর সানী। আজ তারা দুজন ‘প্রবাসী উৎসব’-এ অংশগ্রহণ করবেন।
এ উৎসবে অংশগ্রহণ করা প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আমি আর সানী প্রবাসী উৎসবে অংশগ্রহণ করছি।
তবে আমরা কোনো পারফরম্যান্স করছি না। উৎসবে আমরা উপস্থিত থাকব, সময় কাটাব নিজেদের মতো করে। যারা এ উৎসবের আয়োজন করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
তিনি বলেন, ‘প্রবাসী ভাইদের নিমন্ত্রণে এ উৎসবে অংশগ্রহণ করে বেশ ভালো লাগছে। আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের পরিবারের জন্য, দেশের মানুষের জন্য দেশের বাইরে অনেক কষ্ট করেন। রেমিট্যান্স যোদ্ধা। সেই ভাইদের আরও অনুপ্রেরণা দিতেই এই উৎসবে অংশগ্রহণ করা। তিন দিনব্যাপী এ উৎসবের আমি সফলতা কামনা করছি।’
প্রবাসী উৎসবে থাকছে বাংলাদেশের ব্যাংক বাজার, রেমিট্যান্স বিষয়ে আলোচনা, চিত্রাঙ্কন ও পিঠা প্রতিযোগিতা, ফ্যাশন শো, ফোক ফেস্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা চলবে।
জানা যায়, এবারের প্রবাসী উৎসবে প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.

