বধূবেশ কেক কাটলেন অপু বিশ্বাস

ঢালিউড কুইন অপু বিশ্বাস দুর্গাপূজা উদযাপন করে বৃহস্পতিবার দেশে ফিরেছেন। গত ১১ অক্টোবর তার জন্মদিনের বিশেষ দিনটি কলকাতায় কাটিয়েছেন এ নায়িকা।

এদিকে জন্মদিন উপলক্ষে অপু বিশ্বাসকে সারপ্রাইজ দিয়েছেন নিতু’স বিউটিফ্লাই মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশনের কর্ণধার মোমতাহিনা রহমান নিতু। জন্মদিনের কেক কাটাসহ নানান আয়োজন রাখেন তিনি। এ সময় বধূবেশ কেক কাটতে দেখা যায় অপু বিশ্বাসকে।

শনিবার রাজধানীর উত্তরায় নিতু’স বিউটিফ্লাই মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশনে কেক কাটার পরে ব্রাইডাল সাজে ফটোশুটে অংশ নেন অপু বিশ্বাস।

এ সময় অপু বিশ্বাস বলেন, এবারের জন্মদিনটা শুরু হয় কলকাতা ইন্দো-বাংলা প্রেসক্লাবে। সেখানে তারা আমাকে অনেক সন্মান দিয়েছেন। জন্মদিনে গিফট হিসেবে তাদের প্রেসক্লাবের সদস্য করে নিয়েছেন। আজ নিতু’স বিউটিফ্লাই মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশনে এসে আমি সারপ্রাইজড। আগেই তারা কেক এনে রেখেছেন। অসংখ্য ধন্যবাদ নিতুকে। এত সুন্দর আয়োজনের জন্য।

অপু বলেন, শুটিংয়ের প্রয়োজনে অসংখ্যবার বধূ সেজেছি। কিন্তু এবারই প্রথম বধূসেজে কেক কাটলাম। অনেক সুন্দর সাজিয়েছেন নিতু। তাছাড়া নিতু’স পার্লারটাও অনেক সুন্দর।

ফটোশুটে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ক্যামেরায় ছিলেন মুস্তফা তারিক হাদী। নিতু’স বিউটিফ্লাই মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশনটি নান্দনিকতায় সাজান লিভিং কনসেপ্টের কর্ণধার ঝলক মাহমুদ।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।