সংসার ভাঙার পর নতুন করে সম্পর্কে জড়ালেন রচনা, অতীত ভুলে প্রথম থেকে শুরু

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান (Didi No. 1) এর সঞ্চালিকা রচনা ব্যানার্জীকে (Rachna Banerjee) কে না চেনে। একসময় চুটিয়ে অভিনয় করেছেন। প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) এর সাথে তার রসায়ন আজও আলোচ্য বিষয়। অভিনয় (Acting) জগৎ ছেড়ে দিয়েছেন বহুদিন আগেই। কিন্তু জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি।

প্রতিটি দায়িত্বই শক্তভাবে সামলেছেন তিনি। নিজের ছেলের জন্য ঠিক সময় বের করে নেন তিনি। তবে তার আক্ষেপ রয়ে গিয়েছে সেরা স্ত্রী না হয়ে উঠতে পারায়। ডিভোর্স না হলেও তিনি ছেলে প্রণীলকে নিয়ে আলাদাই থাকেন। বহুল আলোচনা হয় রচনা এবং তার স্বামী প্রবালকে নিয়ে। বহুদিন আলাদা হয়েছেন তারা, কিন্তু এবার রচনাকে দেখা গিয়েছে এক পুরুষের সাথে।

প্রবাল এবং রচনা ডিভোর্স না নিলেও আলাদাই থাকেন। ছেলে তাদের মধ্যেকার ক্ষীণ সম্পর্ককে বেঁধে রেখেছে। আলাদা হলেও অন্য পুরুষের সাথে দেখা যায়নি রচনাকে। কিন্তু এবার দীর্ঘ কয়েক বছর আবার নিজের স্বামীর সাথেই দেখা গেল রচনাকে। দুর্গাপুজোর প্যান্ডেল হপিংয় করছিলেন তারা।

দুজনের মাঝে তাদের ছেলে প্রণীলকেও দেখা গিয়েছে। আর সেটা দেখেই অনেকে মনে করেছেন যে এবার রচনার ভাঙা সংসার আবার জোড়া লাগতে চলেছে। প্রশ্ন উঠছে তবে কি অতীত ভুলে একসাথে ফিরছেন রচনা এবং প্রবাল? প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে।

জানা যাচ্ছে ব্যক্তিগত কারণে আলাদা হয়ে যান তারা। একদম নিশব্দেই আলাদা হয়ে যান, কোনরকম কাদা ছোঁড়াছুঁড়ি করেননি একে অপরের দিকে। একে অপরের থেকে আলাদা হয়ে গেলেও তাদের মধ্যে এখনো এক সুন্দর সম্পর্ক রয়ে গিয়েছে।

দুজনেই কাছাকাছি থাকলেও বনিবনা হয়নি তাদের মধ্যে। তবে এতদিনে তাদের আবারো একত্রে দেখা গিয়েছে। ছেলের কথা ভেবে কি তবে তারা ফিরছেন একে অপরের কাছে? এই প্রশ্নের উত্তর অবশ্য সময় দেবে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।