গ্রিন সিগন্যাল পেলে সবকিছু বলব: অপু বিশ্বাস

ঢালিউড কুইন অপু বিশ্বাস। দীর্ঘ দেড় যুগ ধরে সিনেমায় কাজ করছেন তিনি। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে এখন আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন।

এদিকে অপু বিশ্বাসের জন্মদিন ছিল (১১ অক্টোবর)। এবারের দুর্গাপূজা ও নিজের জন্মদিন কলকাতায় পালন হয়েছে তার। ছেলেকে নিয়ে লম্বা একটা অবকাশ কাটিয়ে কলকাতা থেকে দেশে ফিরেছেন তিনি। এসে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাতে কথা বলেছেন তার এই ভ্রমণ ও কাজের বিষয় নিয়ে।

অপু বলেন, কলকাতায় বেশ কিছু কাজের বিষয়ে কথা হয়েছে। গ্রিন সিগন্যাল পেলে সব কিছু বলব। আর এই গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। এছাড়াও বেশ কিছু কাজ হয়েছে যা শিগগিরই আমাদের দেশে প্রকাশ হবে।

অপু বিশ্বাস এই সময় ইন্দবাংলা প্রেসক্লাব থেকে সম্মাননা পাওয়ার বিষয়ে বলেন, তারা আমার জন্মদিনে বেশ আয়োজন করেছিল। আমাকে এবং আমার সন্তানকে অনেক ভালোবাসা দিয়েছে তারা। মানুষের ভালোবাসা পাওয়ার জন্যও ভাগ্য লাগে, সেটা বুঝতে পারছি। আর সেই ভাগ্য আমার হয়েছে।

সম্প্রতি ঢালিউড ক্যুইন ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং সম্পন্ন করেছেন। এছাড়া কিছুদিন আগে কলকাতায় জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকার্ট’ সিনেমা মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।

এদিকে ‘লাল শাড়ি’ নামে একটি সিনেমার প্রযোজনা করছেন অপু বিশ্বাস। তিনি ওই ছবিতে অভিনয়ও করবেন।তাঁর বিপরীতে আছেন নায়ক সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।