টেনশনে ঘুম হারাম সুবহার!

ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবহা। ব্যক্তিজীবনে ঘাত-প্রতিঘাত পেরিয়ে ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছেন এই সুন্দরী। ‘বসন্ত বিকেল’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। আগামী ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

রফিক সিকদারের পরিচালনায় ‘বসন্ত বিকেল’-এ সুবহার সঙ্গী হয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সূচরিতা, তানভীর তনু, শিবা সানুসহ অনেকেই। একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

এদিকে প্রথম সিনেমা মুক্তির আগে টেনশনে ঘুম হারাম নায়িকার। সোশ্যাল মিডিয়ায় সিনেমার পোস্টার পোস্ট করে তিনি লিখেছেন, হায় আল্লাহ! আমি তো মুভি রিলিজের টেনশনে ঘুমাতে পারছি না। সুবহার সেই পোস্টে নেটিজেনরা তাকে শুভকামনা জানিয়েছেন।

একজন লিখেছেন, আমি জীবনে কখনও সিনেমা হলে গিয়ে মুভি দেখিনি। কথা দিলাম আপু, তোমার মুভিটা ফার্স্টটাইম দেখব। তোমার জন্য শুভকামনা রইল।

সেই মন্তব্যের জবাবে সুবহা লিখেছেন, আমার জন্য দোয়া করবেন আর সপরিবারে হলে গিয়ে মুভি দেখবেন।

অন্যজন লিখেছেন, টেনশন করার কিছু নেই সুবহা। ছবিটি অনেক ভালো চলবে, দোয়া দিয়ে দিলাম। নিজেকে ফিট টেস্ট করে গড়ে তুলুন। কারণ, আপনি হতে যাচ্ছেন আগামীর মৌসুমী। নিজের ওপর আস্থা রাখুন এবং নিজেকে নিজে সচেতন রাখুন।

প্রথম সিনেমা মুক্তির অনুভূতি প্রসঙ্গে সুবহা আরটিভি নিউজকে জানান, অনেক এক্সাইটেড। মনে হচ্ছে, আমার ঈদ আসছে। ‘বসন্ত বিকেল’ আমার প্রথম সিনেমা; এটার সঙ্গে অনেক আবেগ, স্মৃতি জমে আছে। ভেবেছিলাম, একটা সিনেমা করে আর করব না। কিন্তু ‘বসন্ত বিকেল’ করার পর ইচ্ছা হয়েছে, থেকে যাব আপনাদের মাঝে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।