আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী এবং বর্তমানে সংসদ সদস্য শাজাহান খান। তবে এবার তিনি ভিন্ন ভূমিকায় দেখা দিবেন সিনেমায়।
কাহিনীকার ও অভিনয়ে দেখা যাবে তাঁকে। তাঁর রচিত গল্পেই নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’।
যেখানে বিশেষ চরিত্রে হাজির হবেন তিনি।
সিনেমাটি নির্মাণ করছেন খ ম খুরশেদ। এর মুখ্য চরিত্রে থাকছেন নিরব হোসেন ও সুনেরাহ বিনতে কামাল। ২০২১-২২ অর্থবছরে সিনেমাটি ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আসাদুজ্জামান নূর।
আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন শাজাহান খান ও আসাদুজ্জামান নূর। ‘জয় বাংলার ধ্বনি’ সিনেমার কাহিনীকার হিসেবে রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্মানী পেয়েছেন শাজাহান খান। ৪৫ হাজার টাকার সেই চেক তার হাতে তুলে দেওয়া হয়েছে।
শাজাহান খান সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি জানিয়ে বলেছেন, ‘আপনারা আমাকে জানেন একজন দেশপ্রেমিক ও রাজনৈতিক কর্মী হিসেবে। আমার পেশা রাজনীতি, পাশাপাশি একজন ট্রেড ইউনিয়নিস্ট। আজ এক ভিন্ন আঙ্গিকে আপনাদের কাছে হাজির হয়েছি। তা হলো ‘জয় বাংলা ধ্বনি’ চলচ্চিত্রের কাহিনিকার হিসেবে।
সাবেক এই মন্ত্রী বলেন, বাবা, মেজ ভাই, শ্বশুরের পাশাপাশি তিনি আমিও একজন মুক্তিযোদ্ধা। একাত্তরে যেমন বীরের মতো লড়াই করেছেন, তেমনি পাকিস্তানি বাহিনীর নির্যাতন-নির্মমতার শিকারও হয়েছেন। সেই সময়ের গল্পকে মাথায় নিয়েই ‘জয় বাংলার ধ্বনি’ রচনা করেছি।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.

