নেচে-গেয়ে এখন সার্কাস মাতিয়ে জীবন চালাচ্ছেন হিরো আলম

আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি।

জানা গেছে, হিরো আলম বর্তমানে সার্কাসে কাজ করছেন। গত মঙ্গলবার ও বুধবার রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর স্কুল মাঠে আয়োজিত আশ্বিনী মেলার দি রওশন সার্কাসে শো করেছেন তিনি। তার সঙ্গে আছেন রিয়া মনি। সার্কাসে খেলার মধ্যে গান ও নাচ পরিবেশন করেন হিরো আলম ও রিয়া মনি।

হিরো আলম বলেন, ‘করোনার কারণে সার্কাস বন্ধ ছিল। এতে শিল্পীরা চরম কষ্টে দিন কাটিয়েছেন। করোনা না থাকায় এখন সার্কাস প্রদর্শন শুরু হয়েছে। এ কারণে আমরা এসেছি।’

তিনি আরও বলেন, ‘আমি ৫টি সিনেমায় অভিনয় করেছি। ৬টি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। আমি আলম থেকে আজ হিরো আলম হয়েছি। আমি বাংলা, উর্দু, হিন্দিসহ বিভিন্ন ধরনের গান করেছি। গানের জন্য ডিবি আমাকে আটকও করেছিল। তারপরও গান অব্যাহত রেখেছি। ইতোপূর্বে বগুড়ার কাহালু থেকে এমপি নির্বাচন করেছি। আগামীতেও নির্বাচন করব।’

সার্কাসে হিরো আলমের নাচ ও গানের ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ভিডিও ঘিরে পক্ষে বিপক্ষে বিভিন্ন বিরুপ মন্তব্য লিখছেন দর্শকরা।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।