ছিলেন সংবাদ পাঠিকা, হয়ে গেলেন নায়িকা

বাংলাভিশনের সংবাদ পাঠিকা রেহনুমা মোস্তফা। দীর্ঘ সাত বছর ধরে উপস্থাপক হিসেবে কাজ করছেন তিনি। সম্প্রতি নাম লিখিয়েছেন অভিনয়ে। চয়নিকা চৌধুরীর

পরিচালিত ‘সংসার’ নাটকে অভিনেতা ইরফান সাজ্জাদের বিপরীতে।

নাটক প্রসঙ্গে রেহনুমা বলেন, ছোটবেলা নিজেকে পর্দায় দেখার ইচ্ছে। তাই সংবাদ পাঠিকার পেশা বেছে নিই। তবে মিডিয়ার অন্য কাজ করতেও আগ্রহী ছিলাম। অভিনয় করার অনেক প্রস্তাব ছিল।হঠাৎ করেই গুণী পরিচালক চয়নিকা চৌধুরীর নির্দেশনায় এই প্রথম নাটক করলাম। তবে সংবাদ পাঠের কাজটি আমার কাছে সেরা।

উপস্থাপনার পাশাপাশি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন রেহনুমা। নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক হিসেবেও কাজ করছেন তিনি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।