মিমের সঙ্গে প্রেম করছেন রাফি!

পরিচালক রায়হান রাফির সঙ্গে নায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই শোনা যায় শবনম বুবলীর সঙ্গে প্রেমের কথা। এর মধ্যেই রোববার তমা মির্জা একটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে। সেখানে দেখা যাচ্ছে, কিছুটা ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে ছবি তুলেছেন বিদ্যা সিনহা সাহা মিম ও রায়হান রাফি। সেই ছবি প্রকাশ করে তমা লিখেছেন, ‘দে হ্যাভ আ ভেরি গুড কেমিস্ট্র। পিপল আর সো ইমপ্রেসড। গুডলাক ফর দামাল।’

স্বাভাবিকভাবে এটা দামালের জন্য তমা মির্জার সাধারণ শুভকামনামূলক পোস্ট হলেও ছবিটিকে ঘিরে তৈরি হয়েছে নতুন গুঞ্জন। অনেকেই ভাবছেন, মিমের সঙ্গে প্রেম করছেন রাফি। ফলে ঈর্ষাকাতর হয়েই তমা মির্জা এভাবে তাদের জন্য শুভকামনা জানিয়েছেন।

এ বিষয়ে পরিচালক রায়হান রাফি বলেন, ‘এসব নিয়ে বলার কিছু নেই। নানাজনে নানা কথা বলবেই। গুঞ্জনে আপাতত কান দিচ্ছি না। এখন দামাল সিনেমার মুক্তি নিয়ে ব্যস্ত আছি।’

তমা মির্জা বলেন, ‘এটা স্বাভাবিক একটা উইশ মাত্র। এখানে অন্য কোনো কিছু ইঙ্গিত করার কোনো উপায় নেই। আমি স্বাভাবিকভাবেই দামাল ছবির জন্য শুভকামনা জানিয়েছি।’

এর আগে দামাল সিনেমার অন্য একটি সংবাদ সম্মেলনে মিমের হাত ধরে দাঁড়িয়েছিলেন শরিফুল রাজ। আর এ নিয়ে ফোটন কাটেন পরীমণি। পরীমণি ফেসবুকে তখন লিখেছিলেন, ‘সিয়ামকে কখনো সিনেমার বাইরে নায়িকাদের হাত ধরে চটকা চটকি করতে দেখি নাই। সিয়ামের এই ব্যাপারটা হেব্বি লাগে।’

রায়হান রাফি পরিচালিত দামাল মুক্তি পাচ্ছে ২৮ অক্টোবর। স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা সাহা মিম, শরিফুল রাজ, সুমিত সেনগুপ্ত, ইন্তেখাব দিনারসহ আরও অনেকে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।