ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়।
বাবা মায়ের মত সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় এই স্টার কিড। ২০১৬ সালের ২৭
সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহণ করে তারকা দম্পতির এই সন্তান। সেই হিসাবে জয়ের বয়স এখন ৪ বছর চলছে।
এই বয়সে মা অপু বিশ্বাসে সঙ্গে জিমে দেখা যাচ্ছে জয়কে। শুধু দেখা যাচ্ছে তাই না, মায়ের সঙ্গে ব্যায়াম করছে জয়। তেমনি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন মা অপু বিশ্বাস।
২০০৮ সালের ১৮ এপ্রিল বেশ গোপনে শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেন। ২০১৭ সালে নিজেদের বিয়ে ও ছেলের ব্যাপারটি প্রকাশ্যে নিয়ে আসেন অপু। এরপর বহু নাটকীয়তা শেষে হুট করেই ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব খান তালাকের জন্য আবেদন করেন এবং ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয়। বর্তমানে তাদের একমাত্র সন্তান জয় মা অপু বিশ্বাসের সঙ্গে বসবাস করেন।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.

