বউদের নায়িকা হওয়া উচিত না: সিদ্দিক

ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যু ও ব্যক্তিগত বিষয়ে খোলামেলা আলোচনা করেন এ অভিনেতা। এতে কেউ তাকে বাহবা দেন।

কেউবা সমালোচনা করেন।
মূলত বিচ্ছেদের পর এদিক-সেদিক হয়ে যায় সিদ্দিকের জীবন। আট বছর সংসার করার পর ভেঙে যায় সংসার। তার প্রাক্তন স্ত্রী মারিয়া মিমও মিডিয়ায় কাজ করছেন। এই কাজ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। একটা সময় বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তাদের ঘরে রয়েছেন একমাত্র পুত্র সন্তান।

সিদ্দিক বলেন, আমি সবসময়ই হাসিখুশি থাকতে চাই। প্রতিটা মানুষের ভেতর কিছু কষ্ট থাকে। যেমন আমার কষ্টের কথা যদি বলি সেটা সারা বাংলাদেশের মানুষ জানেন। আমার জীবনে যে ঘটনাটা ঘটেছে যে, আমার স্ত্রী নায়িকা হওয়ার চেষ্টা করেছিলেন। আমি তাকে বলেছি তুমি নায়িকা হবা সেটা কখনই সম্ভব না। ঘরের বউদের কখনও নায়িকা হওয়া উচিত না। বউদের ঘরে থাকা উচিত। সেই জায়গা থেকে আমাদের মনোমালিন্য হয়, দূরত্ব হয়। এর পরে আলাদা হয়ে যায় আমার স্ত্রী। আমি অনেক চেষ্টা করেছি তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু সে আসেনি।

সিদ্দিকের পরিচালনায় অভিনয় করেছিলেন মিম। তার রচনা ও পরিচালনায় ‘মেড ইন ফরেন’ নামের নাটকে অভিনয় করেন মিম। এর পরে আরও কিছু নাটকে মিমকে দেখা যায়।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।