বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। ঢাকার বাইরের একটি জায়গায় শুক্রবার (২৮ অক্টোবর) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক প্রীতম হাসান ও শেহতাজ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় প্রীতম-শেহজাদের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জানা গেছে কয়েক বছর ধরেই প্রেম করছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। বিয়ের মাধ্যমে সেই প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিতে যাচ্ছেন তারা।
আপাতত নিজ নিজ পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন এই দুই তারকা। পরে বড় আয়োজনের মাধ্যমে সবাইকে নিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
প্রসঙ্গত, বরেণ্য সংগীতশিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান। ‘লোকাল বাস’, ‘বেয়াইন সাব’, ‘খোকা’সহ বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন প্রীতম। অভিনয় করেও নজর কেড়েছেন তিনি। সবশেষ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার ওয়েব কনটেন্ট ‘আড়ালে’।
অন্যদিকে, অনেক বছর ধরে মডেলিং ও অভিনয়ের সঙ্গে জড়িত শেহতাজ। গেয়েছেন গানও। মূলত কাজ করতে গিয়েই প্রীতমের সঙ্গে সম্পর্ক হয় তার।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.

