বাবা হিসেবে ৯ মাস কোনো দায়িত্বই পালন করেননি শাকিব,তবুও পাশে আছি

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে চিত্রনায়িক শবনম বুবলীর বিয়ে ও সন্তানের খবরটি প্রকাশ হওয়ার পর তাকে নিয়ে ভক্তদের আগ্রহ, প্রশ্নও বেড়েছে। সেইসব প্রশ্নের উত্তর কিছু সময় দিলেও অধিকাংশ সময়ই এড়িয়ে যান তিনি।

তবে সম্প্রতি নিজের ব্যক্তিজীবন নিয়ে শাকিব খান মুখ খোলার পরে বুবলীও কিছু কথা বলেছেন। শুক্রবার এক সাক্ষৎকারে শাকিব ও তার সম্পর্ক নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন এই অভিনেত্রী। যেখানে তিনি বলেছেন, শাকিবের সঙ্গে সম্পর্কের অবস্থা যেমনই থাকুক না কেনো সবসময় স্ত্রী হিসেবে পাশে থাকবেন বুবলী।

শাকিবকে নিয়ে বিভিন্ন বিতর্ক কানে এলেও সবসময় স্বামী হিসেবে তাকে বিশ্বাস করেন বুবলী। তিনি বলেন, এসব বিতর্ক আমার কানেও আসে। এসব বিষয়ে জিজ্ঞাসা করলে যখন বলেছে সত্য নয়, তখন তাই বিশ্বাস করেছি। কারণ তাঁর কথা আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমি তাঁকে বিশ্বাস করি। নয়মাস ধরে বুবলীর সঙ্গে যোগাযোগ নেই শাকিব খান এমন দাবি করেছেন।

এ প্রসঙ্গে বুবলী বলেন, এসব নিয়ে আমি আসলে কখনই কথা বলতে চাইনি, কিন্তু তিনি নিজেই এসব প্রসঙ্গ আনছেন। আমারও একই প্রশ্ন, তার মানে বাবা হিসেবে ওই নয় মাস কোনো দায়িত্বই পালন করেননি তিনি। তাহলে যে বললেন বাচ্চার কথা তিনি সবার আগে ভাবেন! দেখুন, এসব নিয়ে কথা হোক আমি চাইনি।

বুবলী বলেন, জল ঘোলা করে, পাল্টাপাল্টি কথা বললেই কথা বাড়ে। তাই আমি বলেছিলাম আমরা ভালো আছি। করোনার সময় আমেরিকার মতো জায়গায় যেখানে সবচেয়ে বেশি করোনার প্রভাব ছিল, ওই জায়গায় দীর্ঘ এক বছর ছিলাম। সেখানে প্রেগনেন্ট অবস্থা থেকে শুরু করে এবং ডেলিভারি হওয়া- এরপর দুধের শিশুকে নিয়ে যু’দ্ধ করে টিকে বেঁচে ফিরতে পেরেছি। তাই বাকি দিনগুলোও ইনশা আল্লাহ বাচ্চাকে ভালো রাখার সব চেষ্টা আমি করে যাব।

অভিনেত্রী বলেন, মানুষের জীবনটা খুব ব্যতিক্রম। কখন কি হয় কেউ জানে না। সময় সবকিছু পরিষ্কার করে দেয়, কে ভুল কে সঠিক তাও সময় বলে দেয়। যে সময়টা কাউকে সবচেয়ে সঠিক মনে হয়, ঠিক অন্য আরেকটা সময় গিয়ে তাকে সবচেয়ে ভুল মনে হয়। এর জন্য সময় এবং পরিস্থিতি কিছুটা দায়ী।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।