আমরা দুই বোন একজনের সঙ্গে প্রেম করেছি: জাহ্নবী

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর বড় কন্যা জাহ্নবী কাপুর। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। বড় পর্দায় পা রাখার আগে থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন। অনেকের সঙ্গে তার প্রেমের সম্পর্কের গুঞ্জন চাউর হয়েছে। তবে বরাবরই তা অস্বীকার করেছেন এই অভিনেত্রী।

এবার বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের জন্ম দিলেন জাহ্নবী। তার ভাষায়- একই ব্যক্তির সঙ্গে প্রেম করেছি আমি ও আমার বোন খুশি কাপুর। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড বাবলের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন জাহ্নবী।

এ আলাপচারিতায় সঞ্চালকের নানা প্রশ্নের উত্তর দেন জাহ্নবী। এসময় নিজের সম্পর্কে সবচেয়ে খারাপ একটি বিষয় নিয়ে বলতে বলা হয় জাহ্নবীকে। জবাবে এ অভিনেত্রী বলেন- আমার ছোটবেলার বন্ধু অক্ষত রাজনের সঙ্গে সম্পর্কে ছিলাম। এক পর্যায়ে তার সঙ্গে সম্পর্কের ইতি টানি। কিন্তু এখন অক্ষতের সঙ্গে সম্পর্কে রয়েছে খুশি।

এক নিঃশ্বাসে এসব কথা বলে আবার তা অস্বীকার করেন জাহ্নবী কাপুর। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, আমরা কেউ-ই অক্ষতের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলাম না। আমরা যখন অনেক ছোট তখন থেকেই অক্ষত আমাদের বেস্ট ফ্রেন্ড। বর্তমানে কারো সঙ্গে প্রেম করছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে জাহ্নবী কাপুর বলেন, ‘আমি সিঙ্গেল।’


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।