ইলিশ নয়, ধরা পড়ছে বড় বড় পাঙ্গাস

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। শুক্রবার সন্ধ্যার পর থেকেই চাঁদপুরের জেলেরা জাল নিয়ে নদীতে নেমেছেন। জোয়ারে রাতে কিছু ইলিশ পান তারা।

তবে শনিবার (২৯ অক্টোবর) সকালে নদীতে দেখা যায় ভিন্ন চিত্র। জালে ধরা পড়ছে বড় বড় পাঙ্গাস। ইলিশের বদলে পাঙ্গাস পেয়ে খুশি জেলেরা।

রাজরাজেশ্বর এলাকার এক জেলে জানান, তার নৌকায় জেলেরা ২৪টি পাঙ্গাস মাছ পেয়েছেন। এক আড়তদার সাড়ে ২২ হাজার থেকে ২৩ হাজার টাকা মণ দরে পাঙ্গাস মাছগুলো বিক্রি করেন। প্রতিটি পাঙ্গাস মাছের ওজন ৭ কেজি থেকে ১৮ কেজি পর্যন্ত।

ব্যবসায়ীরা জানান, শনিবার সন্ধ্যার পরও অনেক পাঙ্গাস ঘাটে এসেছে। এদিন প্রায় ৪০০ মণ পাঙ্গাস চাঁদপুর ঘাটে এসেছে। ৫০০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। সাধারণত বছরের অন্যান্য সময় এমন পাঙ্গাস পাওয়া যায় না। ইলিশের সঙ্গে প্রচুর নদীর পাঙ্গাস মাছের দেখা দেওয়ায় ব্যবসায়ীরাও খুশি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।