লেহেঙ্গার সঙ্গে পায়ে ‘কেডস’ পরেই বিয়েতে শেহতাজ

সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীত পরিচালক প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের অংশগ্রহণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানের মাঝে একটি পাঁচতারক হোটেলে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। ওই রাতে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল হলুদ অনুষ্ঠানের কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন।

ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, শেহতাজ লেহেঙ্গার সঙ্গে কেডস পরেছেন। লেহেঙ্গা সরিয়ে এ ব্যাপারটিই ক্যামেরার সামনে দেখাচ্ছেন প্রীতম। তাদের এমন কান্ড নেটিজেনরা বেশ মজার সঙ্গেই গ্রহণ করেছেন। অনেকে আবার সিরিয়াসভাবেই কেডসের পক্ষে বলছেন। আবার কেউ কেউ কমেন্ট বক্সে করেছেন কটু মন্তব্য।

ছবির কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘মানুষ স্নিকার দেখে অজ্ঞান হচ্ছে কেন। এটা প্রথম দেখলো নাকি! কম্ফোর্টেবল তো। আমি তো শাড়ির সাথে হিল পরি না। স্নিকার্সই বেছে নিই। লেহেঙ্গা, শাড়িতে শু পরা যাবে না এই জিনিস কোথাও দেওয়া নেই। ফ্যাশন সেন্সের সাথে না ই মিলতে পারে।’

বাধন নামের এক ভক্ত লিখেছেন, ‘দেখে খুব ভালো লাগলো। লেহেঙ্গার সঙ্গে কেডস, দারুণ। অড অড রিএকশন কেন ভাই। এই ছবিটা আমার বেশি ভালো লেগেছে। আর কারণ ও এই স্নিকার্স শো এর বিষয়টি।’ আরেকজন লিখেছেন, ‘হিল জুতার চেয়ে কেডস অনেক আরামদায়ক।’

প্রসঙ্গত, পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় দুজনের ভালো লাগা শুরু হয়, পরে তা প্রণয়ে রূপ নেয়। সে গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ মুনিরা। পাঁচ বছর পর অবশেষে সেই সম্পর্ক পরিণয়ে রূপ নিল।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।