বাবার পথ ধরে রেসলিংয়ে নাম লেখালেন ‘রক’ কন্যা সিমোন জনসন

বাবা ছিলেন বিখ্যাত রেসলার। ‘দ্য রক’ নামেই বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। বর্তমানে তিনি হলিউডে রাজত্ব করছেন। এবার বাবার পথেই পা বাড়ালেন কন্যা।

পরিবারের ঐতিহ্য অনুসরণ করে রেসলিংয়ে যোগ দিলেন ডোয়াইন জনসনের কন্যা সিমোন জনসন। মঙ্গলবার রাতে ‘ডাব্লিউডাব্লিউই’তে আত্মপ্রকাশের মাধ্যমে রেসলিং দর্শকদের অবাক করে দিয়েছেন তিনি।
জো গ্যাসির দল ‘দ্য শিজম’-এর শেষ সদস্য হিসেবে ‘আভা রেইন’ নামে আত্মপ্রকাশ করেন সিমোন। সিমোনের আগে রিপ ফাউলার এবং জ্যাগার রিডসহ অন্য সদস্যরা গ্রুপের সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

দলের সদস্য হিসেবে পরিচিতি প্রকাশের পর সিমোন বলেছেন, ‘শিজম আমাকে যে ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা দিয়েছে, তা অতুলনীয়। এই পরিবারটি আমাকে সম্পূর্ণ করেছে। আমি এখন আভা রেইন। ’

আভার আসল নাম সিমোন জনসন। তিনি দ্য রক এবং তাঁর প্রথম স্ত্রী ড্যানি গার্সিয়ার কন্যা। সিমোন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডেভিতে জন্মগ্রহণ করেছেন। বাবা ডোয়াইন জনসন, দাদা রকি জনসন এবং প্রপিতামহ পিটার মালভিয়ার পারিবারিক উত্তরাধিকারী হিসেবে এবার খেলার ইতিহাসে চতুর্থ প্রজন্মের কুস্তিগীর হিসেবে প্রবেশ করলেন সিমোন। এটি এক আশ্চর্যজেনক রেকর্ড!

টুইটারে সিমোন তাঁর শিকড়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে লিখেছেন, ‘৪ শিকড় ১ গাছ। ’

নিজের ‘ডাব্লিউডাব্লিউই’ টিভি আত্মপ্রকাশের আগে থেকেই অরল্যান্ডোর ‘ডাব্লিউডাব্লিউই’ পারফরম্যান্স সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছেন আভা, যেখানে জন সিনা এবং বেলা টুইনসের মতো পেশাদাররা প্রশিক্ষণ নিয়েছিলেন।

সূত্র : পিঙ্ক ভিলা।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।